বরিশালে হাতুড়িপেটায় কৃষককে হত্যা, গ্ৰেফতার ৫
০৯:৪৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবারবরিশালের মেহেন্দিগঞ্জে তারাবি নামাজ পড়তে যাওয়ার পথে হাতুড়িপেটা করে মোস্তফা কামাল (৪৫) নামে এক কৃষককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে...
শৈলকূপা জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে বৃদ্ধের মৃত্যু
০৬:৫৩ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবারঝিনাইদহের শৈলকূপায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে কেসমত আলী (৬০) নামে একজন মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক....
সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধে অনিয়ম ও ধীরগতির প্রতিবাদে মানববন্ধন
০১:১৩ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, বুধবারসুনামগঞ্জে হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম, লাগামহীন দুর্নীতি ও কাজের ধীরগতির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা....
মৌসুমের শুরুতে আলুর দামে ধ্বস, লোকসানের আশঙ্কায় চাষিরা
০৩:৪৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবারচলতি মৌসুমের শুরুতেই আলুর দামে বড় ধরনের ধ্বস নেমেছে। মাঠ থেকে ওঠা নতুন আলু বিক্রি করে উৎপাদন খরচ তুলতে পারছেন না কৃষকরা। ন্যায্য দাম না পেয়ে গতবারের মতো এবছরও বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন...
সরকার বদলায়, ভোট আসে—যমুনার চরের জীবনযুদ্ধ শেষ হয় না
০১:৫৫ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবারটাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়ন। যমুনা নদীর বুকে জেগে ওঠা এই চরে বছরের পর বছর বসবাস করে আসছেন হাজারো মানুষ। তবে এখানে টিকে থাকতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয় বাসিন্দাদের। নদী ভাঙন, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠানের অভাব ও অপ্রতুল স্বাস্থ্যসেবা এখানকার প্রধান সমস্যা। তারপরও নির্বাচন এলে বিভিন্ন দলের প্রার্থীদের দেওয়া প্রতিশ্রুতিতে...
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, আন্দোলনে নামছে ভারতীয় কৃষকরা
০৬:৫০ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবারআগামী কয়েক দিনে প্রতিবাদ ও ১২ ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে ভারতের অন্যতম বৃহৎ কৃষক সংগঠন সম্মিলিত কৃষক মোর্চা...
কটাক্ষকে জয় করে কৃষিতে কলেজছাত্র মিনহাজুলের সাফল্য
০৭:৫৫ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবারমিনহাজুল মিনার একজন কলেজশিক্ষার্থী। ছোটবেলা থেকেই তার কৃষির প্রতি গভীর আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি চাষে যুক্ত হন...
নোয়াখালীতে কৃষকদলের পাঁচ নেতাকে বহিষ্কার
০৬:৪৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬, শনিবারনোয়াখালী-২ আসনের সেনবাগে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের দায়ে এবার কৃষকদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বিএনপির প্রার্থীর বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থীর...
দিনাজপুর আগাম মুকুলে ছেয়ে গেছে আমবাগান, কুয়াশা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা
১২:৪৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২৬, শনিবারপ্রকৃতিতে এখনো মাঘের তীব্র শীত। উত্তরের হিমেল হাওয়ায় যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই দিনাজপুরের আমগাছগুলোতে উঁকি দিতে শুরু করেছে...
টাঙ্গাইলে কৃষকদের মধ্যে উপকরণ বিতরণ
০৭:৩১ পিএম, ২৮ জানুয়ারি ২০২৬, বুধবারকৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে...
বাতাসের ছন্দে দুলছে কৃষকের স্বপ্ন
১২:০৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবারসকালের নরম রোদ আর হালকা বাতাসে যখন মাঠজুড়ে ঢেউ তোলে পাকা ধান, তখন সেই দোলায় মিশে থাকে একজন কৃষকের দীর্ঘ অপেক্ষা, নিরব সাধনা আর আগামী দিনের স্বপ্ন। কাদা-পানিতে ভেজা পা, রোদ-বৃষ্টির সঙ্গে প্রতিদিনের লড়াই সবকিছুর শেষে এই সোনালি মুহূর্তই তার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রতিটি শীষে যেন লেখা থাকে পরিশ্রমের গল্প, আর প্রতিটি দোলায় দুলে ওঠে স্বচ্ছল জীবনের আশা। গ্রামবাংলার প্রান্তরে তাই শুধু ধান নয়, বাতাসের ছন্দে দুলছে কৃষকের বেঁচে থাকার স্বপ্ন। ছবি: আবদুল্লাহ আল-মামুন
চুয়াডাঙ্গায় ফুলকপির বাম্পার ফলন
১১:১৮ এএম, ০৮ ডিসেম্বর ২০২৫, সোমবারচুয়াডাঙ্গার মাঠজুড়ে এ বছর শীতকালীন সবজি মৌসুমে ফুলকপির বাম্পার ফলন হয়েছে। সন্তোষজনক দাম পাওয়ায় কৃষকদের মুখে ফিরেছে স্বস্তির হাসি। প্রতি বিঘায় ৩০-৩৫ হাজার টাকা খরচ করে কৃষকেরা ফুলকপি বিক্রি করছেন ৮০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার টাকায়। এতে প্রতি বিঘায় ৫০-৭০ হাজার টাকা পর্যন্ত লাভ পাচ্ছেন। গত বছরের লোকসান কাটিয়ে কৃষকেরা এবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছেন। ছবি: হুসাইন মালিক
মিরসরাইয়ের মাঠে এখন সবুজের সমারোহ
১১:২৭ এএম, ০৭ ডিসেম্বর ২০২৫, রোববারচট্টগ্রামের মিরসরাই উপজেলায় এবার ১২০০ হেক্টর জমিতে শীতকালীন শাক-সবজি চাষ করা হয়েছে। মাঠে এখন সবুজের সমারোহ। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় শীতকালীন সবজি চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। ছবি: এম মাঈন উদ্দিন
গাছে গাছে ঝুলছে রঙিন কমলা
০৩:১০ পিএম, ২৩ নভেম্বর ২০২৫, রোববারনিবিড় পরিচর্যা এবং আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগে রাজবাড়ীতে সফল বিদেশি ফল চাষি সরোয়ার হোসেন বাবুসহ ৩ ভাইয়ের মিশ্র ফল বাগানে এ বছর কমলার বাম্পার ফলন হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্য, বাগানের প্রতিটি কমলা গাছে গড়ে প্রায় ২০ কেজির বেশি ফল ধরেছে। ফল বিষমুক্ত ও সুস্বাদু হওয়ায় বাজারজাত করতে হচ্ছে না। ২০০ টাকা কেজি দরে বাগান থেকেই দর্শনার্থী ও ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন। খরচের তুলনায় কমলায় এবার কয়েকগুণ লাভবান হচ্ছেন। ছবি: রুবেলুর রহমান
পেঁয়াজ রোপণে ব্যস্ত চাষিরা
১২:৫৯ পিএম, ২০ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবারফরিদপুরে চলছে মুড়িকাটা পেঁয়াজ রোপণ। ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। এরই মধ্যে লক্ষ্যমাত্রার ৭৫ শতাংশ জমিতে রোপণ সম্পন্ন হয়েছে। তবে বীজ ও সেচের পানিতে খরচ না বাড়লেও সার নিয়ে চিন্তিত কৃষক। চাষিদের অভিযোগ, কোনো কোনো সার সংকটের পাশাপাশি অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। যদিও ডিলাররা অভিযোগ অস্বীকার করেছেন। কৃষি কর্মকর্তারা বলছেন, কেউ অভিযোগ করলে তা খতিয়ে দেখা হবে। ছবি: এন কে বি নয়ন
বাগেরহাটে ফিরছে আখের সুদিন
০১:১৯ পিএম, ১৮ নভেম্বর ২০২৫, মঙ্গলবারবাগেরহাটের অর্থনীতিতে আবারও সুদিন ফেরাতে পারে ঐতিহ্যবাহী আখ চাষ। একসময় এ জেলার গুড়ের খ্যাতি দেশজোড়া থাকলেও, মাটির লবণাক্ততা বৃদ্ধিসহ নানা কারণে কৃষকরা আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তবে, সম্প্রতি খাল খনন এবং অতিবৃষ্টির ফলে জমির লবণাক্ততা কমে যাওয়ায় কৃষকরা আবারও আধুনিক পদ্ধতিতে আখ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ছবি: নাহিদ ফরাজী
মাচায় ঝুলছে রং-বেরঙের তরমুজ
১০:৫৫ এএম, ১৬ নভেম্বর ২০২৫, রোববারমাচার মধ্যে লতায় ঝুলছে রং-বেরঙের নানা জাতের তরমুজ। সারি সারি সবুজ গাছে ঝুলে থাকা তরমুজের ফলন দেখে খুশি চাষি আব্দুল কুদ্দুস। রোদ-বৃষ্টিতে কঠোর পরিশ্রমের পর ফলন এখন বাজারজাত করা হচ্ছে। চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রীষ্মকালীন তরমুজ চাষ করে বাজিমাত করেছেন চাষি আব্দুল কুদ্দুস। ছবি: এম মাঈন উদ্দিন
এ যেন হাঁসের রাজ্য
০৩:৩১ পিএম, ১৫ নভেম্বর ২০২৫, শনিবারকিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদীর দুই তীরে চোখে পড়ে শত শত হাঁসের খামার। বাঁশের খুঁটি আর জালের বেষ্টনী দিয়ে পানিতে গড়ে ওঠা এসব অস্থায়ী খামারে সারাদিন সাঁতার কাটে দেশি প্রজাতির হাঁস। রাতে নদীর ধারে তৈরি খুপড়ি ঘরে বিশ্রাম নেয়। ছবি: এসকে রাসেল
শেরপুরে বাড়ছে পানিফল চাষ
০৪:২৫ পিএম, ১১ নভেম্বর ২০২৫, মঙ্গলবারশেরপুরে দিন দিন বাড়ছে পানিফল চাষ। জলাবদ্ধ ও পতিত জমিতে চাষ করা যায় বলে কম সময়ে বেশি লাভবান হচ্ছেন কৃষকেরা। কম খরচে অল্প সময়ে চাষাবাদে ভালো লাভ হওয়ায় আগ্রহী হচ্ছেন তারা। এমনকি বাণিজ্যিকভাবেও চাষে ঝুঁকছেন শেরপুরের কৃষকেরা। ছবি: মো. নাঈম ইসলাম
সুপারির বাম্পার ফলনেও মলিন কৃষকের মুখ
১২:২৪ পিএম, ০৮ নভেম্বর ২০২৫, শনিবারবাগেরহাটে চলতি বছর সুপারির বাম্পার ফলন হয়েছে। দামও কমেছে মানভেদে কুড়িপ্রতি ১৫০ থেকে ৩০০ টাকা। সুপারির ফলন বেশি হলেও গতবারের তুলনায় দাম কম হওয়ায় বিপাকে চাষিরা। তবে ব্যবসায়ীরা বলছেন, বড় মোকামে চাহিদা কম থাকায় দাম কমেছে কিছুটা। ছবি: নাহিদ ফরাজী